বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩৩টি পদে চাকরির সুযোগ রয়েছে। ৭৪৯ জন লোক নেয়া হবে। আগ্রহীরা আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। আগ্রহীরা www.bbal.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ক শ্রেণিতে ৫৬০ টাকা, খ ও গ শ্রেণিতে ৩৩৬ টাকা, ঘ শ্রেণিতে ১১২ টাকা আবেদন ফি পাঠাতে হবে।
পদ ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর এই লিংকে http://www.biman-airlines.com/

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 16 January, 2022 । 6:38 pm