মোগলাই চিকেন মহারানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 23 January, 2022 । 3:31 pm

নিশ্চিত মোগলাই চিকেন মহারানি নাম শুনেছেন। প্রতিদিন তো আর একই ধরনের চিকেনের রেসিপি চলে না। তাই স্বাদে ভিন্নতা আনতে রাখতে পারেন একটি অন্য চিকেন কারির রেসিপি। চিকেন এমন একটি খাবার যা আপনার মুডও ভালো করে দেয়, আর তার সঙ্গে রান্নাকেও করে তোলে সহজ। কম সময়ের মধ্যে মুখরোচক খাবার হিসেবে অনেকেই চিকেনকে বেছে নেন।

মোগলাই চিকেন মহারানি ক্রিমি টেক্সচারের এই চিকেন কারি তৈরি করাও যেমন সহজ, তেমনই খেতেও সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক মোগলাই চিকেন মহারানি রান্নার রেসিপিটি-

উপকরণ: চিকেন ৫০০ গ্রাম (একটু বড়ো করে কাটা), টকদই ৫০ গ্রাম, ফ্রেশ ক্রিম তিন চামচ, আস্তো জিরা এক চামচ, আস্তো ধনিয়া এক চামচ, মৌরি এক চা চামচ, সাদা তিল দুই চামচ, কাজুবাদাম বাটা ১০ টি, কাশুরি মেথি এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া পাতা কুচি দুই চা চামচ, আদা বাটা এক চামচ, রসুন বাটা এক চামচ, এলাচ চারটি, লবঙ্গ ছয় থেকে সাতটি, শুকনো মরিচ একটি, দারুচিনি একটি, স্বাদ মতো লবণ, ঘি দুই চামচ, পেঁয়াজ দুইটি বড়ো আকারের, জয়ত্রি আধা চা চামচ, দুধ এক কাপ, কাঁচা মরিচ বাটা দুই চামচ, পরিমাণ মতো সাদা তেল।

প্রণালী: প্রথমে একটি বাটিতে দইয়ের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লাল মরিচ গুঁড়া এবং কাজু বাটা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করুন এবং তাতে এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিন। বেশি আঁচে একটু ভেজে তারপর তাতে চিকেনের টুকরো গুলো দিয়ে দিন। পাঁচ মিনিট বেশি আঁচে ভেজে নিন। এবার গ্যাসটা মিডিয়াম বা হালকা আঁচে রেখে দিন।

তারপর তাতে দুধ দিয়ে দিন। তার সঙ্গে দিন মৌরি, জিরা, ধনিয়া, জয়ত্রি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর পরিমাণ মতো লবণ। প্রথমে এই মশলা গুলোকে শুকনো কড়াইতে ভেজে গরম মশলা তৈরি করে নিন। সব মশলা দিয়ে দেওয়া পর চিকেনটা ভালো করে কষাতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত কড়াইতে তেল ছাড়তে শুরু করছে। কড়াইতে মিশ্রণটি তেল ছাড়তে শুরু করলে পানি দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। এবার মাংস সিদ্ধ হয়ে গেলে গ্রেভিটা মাখা মাখা করে নিন। ওপর দিয়ে ঘি, ফ্রেশ ক্রিম দিয়ে দিন। ব্যাস তৈরি আপনার মোগলাই চিকেন মহারানি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন