চট্টগ্রামের সাতকানিয়ায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়ার সার্কেল এএসপি মোহাম্মদ শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঝামেলা হয়েছে বলে জানতে পেরেছি। বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে সঠিক সংখ্যা এখনই জানাতে পারছি না। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 27 January, 2022 । 2:31 pm