রাতে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 29 January, 2022 । 2:49 pm

উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে আজ শনিবার। রাত ৮টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আবেদনকারীরা প্রকাশিত ফলাফল দেখতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস ও পাঠানো হবে।

উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত গত ৮ জানুয়ারি। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি (রাত ১২টা) পর্যন্ত।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন