রাস্তা যেন চকলেটের খনি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 6 February, 2022 । 2:51 pm

দূর থেকে কিংবা ছবিতে দেখে ক্ষণিকের জন্য মনে হতে পারে এ যেন কোন চকলেটের খনি! তবে মনে এই ধারণা থেকে সরে একটু লক্ষ্য করলেই ফুটে উঠবে বাস্তবতা। ছবিগুলো মূলত নেত্রকোণার দ্বিতীয় শ্রেণির পৌরসভা দুর্গাপুরের প্রধান সড়কে। প্রতিটি সড়কে ডুবে আছে কাদায়।

মাত্র একদিনের বৃষ্টিতেই নাকাল দুর্গাপুর। কাদার কারণে সড়ক দিয়ে চলাই দায়। গতকাল শুক্রবার দিন ব্যাপী কখনো বা গুঁড়িগুঁড়ি কখনো বা মাঝারি বৃষ্টিতে সড়কের এই অবস্থা। রয়েছে জলাবদ্ধতা আর কাদার স্তূপে।

পৌর শহরের তেরি বাজার, কালীবাড়ি, উকিলপাড়া, প্রেসক্লাব মোড়, উপজেলা মোড়, হাসপাতাল রোড, কলেজ রোড, সাধুপাড়া, মধ্য বাজার, পান মহল, মেছুয়া বাজার, এমপির মোড়, মোক্তারপাড়া, কাছারি মোড়, দক্ষিণপাড়া, বিরিশিরি, উৎরাইল সহ শহরের প্রতিটি সড়কে চিত্রই যেন একই রকম।

তার উপর সড়কগুলোর দিয়ে অবাধে ভেজা বালু পরিবহনে দুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েকগুণ। ফলে পায়ে হেঁটে চলাচল করাও যেন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

পর্যটন সমৃদ্ধ এলাকা হওয়ায় শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের টানে সুসং দুর্গাপুরের আসলেও অনেকেই ফিরে গেছেন রাস্তার এই বেহাল চিত্র দেখে। কেউ কেউ কাঁদাময় সড়ক হেঁটে কোনরকম সোমেশ্বরী নদী পার হলেও দুর্ভোগের মাত্রায় ছিল সবচেয়ে বেশি।

পর্যটকরা বলছেন প্রকৃতির অপার সৃষ্টি এই এলাকায় কোনোভাবেই এমন সড়ক কাম্য করা যায় না। সুসং দুর্গাপুরকে পর্যটক বান্ধব তৈরি করতে হলে আগে সোমেশ্বরীতে চিরদিনের মতো বালু উত্তোলন ও বালু খেকোদের দৌরাত্ম্য বন্ধ করে শহরের সড়কগুলোকে ঢেলে সাজাতে হবে। তা না হলে এই এলাকায় পর্যটকরা এসে দুর্ভোগ ছাড়া কিছুই নিতে পারবে না।

প্রেসক্লাব মোড় থেকে কালিবাড়ি মোড় হয়ে পান মহল পর্যন্ত সড়কে পৌরসভার উন্নয়ন কাজ চলমান রয়েছে। ফলে সড়কের এক পাশে কোনরকমে চলাচল করছে পথচারীরা। তারপর আচমকা বৃষ্টিতে সবকিছুই যেন করেছে এলোমেলো।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন