অভিনব বিকাশ প্রতারণা করছে জালিয়াতি চক্র!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 7 February, 2022 । 10:58 pm

বিকাশ অফিস থেকে কাস্টমার ম্যানেজার বলছি, এভাবেই শুরু। এর পরে ধাপে গ্রাহককে কল দিয়ে নানা ছল চাতুরির অবলম্বন করে বিকাশের কল সেন্টারের নম্বর ক্লোন করে চলে তাদের অভিনব প্রতারণা।

ঠিক এমন প্রতারণার শিকার হতে হতে অল্পের জন্য বেঁচে যান দৈনিক বাংলাদেশের কণ্ঠ সম্পাদক ও প্রকাশক হাজী মোঃ আমিনুল ইসলাম।

আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮.১২টা থেকে শুরু করে ৯.৩৭ পর্যন্ত বার বার এই 01825-725591 নাম্বার থেকে কল করে প্রতারণা করে উক্ত নাম্বার ব্যাবহারকারী বেক্তি। এসময় হাজী মোঃ আমিনুল ইসলাম তার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তার সাথে কথা বলা থেকে বিরত থাকেন। এসময় উক্ত প্রতারণাকারী তাকে এই নাম্বার থেকে 01316822648 একটি ক্ষুদে বার্তা পাঠান। উক্ত বার্তাটি নিচে দেওয়া হলো

bKashNotic সম্মানিত বিকাশ গ্রাহক, সুস্পষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে আপনার একাউন্টটি বিকাশ কর্তৃপক্ষ স্থগিত করেছে। এ ব্যাপারে আপনার কোন বক্তব্য থাকলে আগামী ১০ মিনিট কার্যদিবসের মধ্যে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন অথবা বিকাশ হেল্পলাইন এই নাম্বারে >>8801316822648<< কল করুন। ধন্যবাদ

বিষয়টি আরও সন্দেহবান মনে হওয়াই মোঃ আমিনুল ইসলাম সাথে সাথে ময়মনসিংহের এসআই নুরে আলমকে অবগত করে এবং ফোনালাপে থানায় একটি সাধারন ডায়েরী করে রাখেন।

এসআই নুরে আলম তাকে আশ্বস্ত করে জানান, তাদের গোয়েন্দা বাহিনী এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং অতিসত্বর তাদের স্পেশাল আইটি টীম এই চক্রটিকে ধরতে সক্ষম হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন