২০২১ সালে ইউটিউব থেকে সর্বোচ্চ আয় যার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 12 February, 2022 । 7:18 pm

মার্কিন তরুণ জিমি ডোনাল্ডসন (২৩) যিনি মিস্টার বিস্ট নামে অধিক পরিচিত। ২০২১ সালে তিনি ইউটিউবে কনটেন্ট ক্রিকেট করে সর্বোচ্চ আয় করেছেন বলে ফোবর্স প্রতিবেদনে উঠে এসেছে। মি. বিস্ট চ্যানেলে ১০ বিলিয়নের অধিক ভিউ রয়েছে এবং সে গত বছর আয় করেছে ৫৪ মিলিয়ন ডলার। খবর বিবিসি।

এর মধ্যে দিয়ে এই তরুণ রায়ান কাজীকে ছাড়িয়ে গেছে। গত দুই বছর ধরে রায়ান কাজী ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের শীর্ষে ছিল। ১০ বছরের বালক রায়ান কাজী বিভিন্ন খেলনার রিভিউ দিয়ে থাকে।

এক হাতে কামাই করে আরেক হাতে উড়িয়ে দেয়ার জন্য আলাদা পরিচিতি আছে ‘মি.বিস্ট’ নামে খ্যাত এই ইউটিউবারের। গেল বছরে বিশ্বের শীর্ষ ভিডিও স্ট্রিমিং সাইটটি থেকে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডটিও এখন তার।

২০২১ সালে ইউটিউবে এক হাজার কোটির বেশি ভিউ পেয়েছে মি.বিস্ট-এর ভিডিওগুলো, বছর শেষে কামাই করেছেন পাঁচ কোটি ৪০ লাখ ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জেক পল। ২০১৭ সালে পর ইউটিউব থেকে আয়ের শীর্ষ দশে ফিরেছেন তিনি। এ ছাড়াও প্রথমবারের মতো শীর্ষ পাঁচে এসেছেন ‘আনস্পিকেবল’ নামে পরিচিত মাইনক্র্যাফট গেইমার নাথান গ্রাহাম।

২০২১ সালে ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করেছেন এমন ইউটিউবারদের মধ্যে শীর্ষ দশের তালিকা করেছে ফোর্বস। গেল বছরে ইউটিউব থেকে ওই শীর্ষ দশের মোট আয় ছিল ৩০ কোটি ডলার। চলুন দেখে নেওয়া যাক কারা আছেন সেই তালিকায়-

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দশে আছেন:

১. মি.বিস্ট। তার আয়: পাঁচ কোটি ৪০ লাখ ডলার।

২. জেক পল। তার আয়: চার কোটি ৫০ লাখ ডলার।

৩. মার্কিপিলার। তার আয়: তিন কোটি ৮০ লাখ ডলার।

৪. রেট অ্যান্ড লিঙ্ক। তার আয়: তিন কোটি ডলার।

৫. আনস্পিকেবল। তার আয়: দুই কোটি ৮৫ লাখ ডলার।

৬. নাস্তিয়া। তার আয়: দুই কোটি ৮০ লাখ ডলার।

৭. রায়ান কাজি।তার আয়: দুই কোটি ৭০ লাখ ডলার।

৮. ডুড পারফেক্ট। তার আয়: দুই কোটি ডলার।

৯. লোগান পল। তার আয়: এক কোটি ৮০ লাখ ডলার।

১০. প্রেস্টন আর্সমেন্ট। তার আয়: এক কোটি ৬০ লাখ ডলার।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন