ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 13 February, 2022 । 12:16 pm

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও তিনজন মারা গেছেন। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জনসহ মোট ৬৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২৮ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫২টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শতকরা ২৪ ভাগ।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন