দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিলেন মিস ইউক্রেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 27 February, 2022 । 4:05 pm

রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অস্ত্র হাতে তুলে নিয়েছেন মিস গ্রান্ড ইউক্রেন খেতাব জয়ী আনাস্তাসিয়া লেনা। খবর নিউইয়র্ক পোস্টের।

ইউক্রেনের সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়ার পর ২০১৫ সালে মিস গ্রান্ড ইন্টারন্যাশনালে নিজ দেশের প্রতিনিধিত্ব করেন আনাস্তাসিয়া লেনা। দেশের জন্য এবার তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছেন।

ইনস্টাগ্রামে শনিবার অস্ত্র হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন আনাস্তাসিয়া। ক্যাপশনে লিখেছেন, দখল করার জন্য যারা ইউক্রেনে ঢুকেছে তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে।

পরে অপর একটি পোস্টে তিনি লিখেন, আমাদের (ইউক্রেনের) সেনারা এমন বীরত্বের সাথে লড়াই করছে যে ন্যাটোর উচিত ইউক্রেনে প্রবেশের আগে আবেদন করা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন