কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিতে যাচ্ছেন।
ট্রুডো বলেন, তেলের আয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শিল্পপতিদের আরও শক্তিশালী হতে সহায়তা করবে। এ কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
রাশিয়ার ব্যাংকগুলোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করলেও তেল ও গ্যাসের রপ্তানির ওপর এখনও কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
ইউরোপের মতো কানাডা রাশিয়ার তেল রপ্তানির ওপর নির্ভরশীল নয়। এ কারণে তারা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 1 March, 2022 । 5:05 pm