এমপিওভুক্ত হলেন আরও ১৬১ শিক্ষক-কর্মচারী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 April, 2022 । 3:49 pm

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ১৬১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৩২, ভোকেশনাল শিক্ষাক্রমের ২৬ ও কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ৩০ জন শিক্ষক রয়েছেন।

সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এমপিও অনুমোদন কমিটির ১৮তম সভার সিদ্ধান্তের আলোকে কারিগরি শিক্ষা অধিদপ্তর এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে।

জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের মধ্যে ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক ও নতুন শিক্ষকরা রয়েছেন। নতুন শিক্ষকদের এমপিও মার্চ থেকে কার্যকর হবে। আর ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ওই বছরের জুলাই থেকে কার্যকর হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন