শরীয়তপুরে ব্যবসায়ীর ওপর হামলা, আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 18 March, 2023 । 5:03 pm

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় হেফাজতে ইসলামের তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) উপজেলার নড়িয়ার একটি স্থানীয় রেস্তোরাঁয় দুপুরের খাবারের সময় ব্যবসায়ী শাহাদাত ব্যাপারী উপর হেফাজতে ইসলামের একদল কর্মী হামলা করে। মাওলানা আবদুল্লাহ আল মামুন এবং মাওলানা ইদ্রিস কাশেমীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, ‘বাপারি ফ্রেশ ফিশ প্রোডিউস’ এর মালিক শাহাদাত ব্যাপারী নড়িয়ার একটি স্থানীয় রেস্তোরাঁয় দুপুরের খাবার সময় এই হামলা চালায় তারা। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার (১৭ মার্চ) নড়িয়া থানায় ইদ্রিস, মামুন এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মামুন এবং তার দুই সহযোগীকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অবনী শংকর বলেন, আসামিদের ধরতে গিয়ে দুই পুলিশ সহ তিন জন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন