সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 5 August, 2023 । 11:53 am

অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৬) নামে এক নারী মারা গেছেন।শনিবার (৫ আগস্ট) ভোরে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নাজমা বেগমের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার উখিয়া গ্রামে। তিনি ঢাকায় চিকিৎসার জন্য এসেছিলেন।

জানা গেছে, চিকিৎসার জন্য আজই ঢাকায় আসেন নাজমা। সদরঘাট থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় শনির আখড়ার দিকে যাওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় তিনি পিষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন