অনলাইন ডেস্ক: রাজধানীর লালবাগ এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।রাজধানী লালবাগে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে দশ লাখ বিশ হাজার জাল টাকা, ভারতীয় এক লাখ জাল রুপি এবং জাল টাকা তৈরির যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ সময় জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেন এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান কে এন রায় নিয়তি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 5 August, 2023 । 12:24 pm