সাদিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন খায়রুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 5 August, 2023 । 5:39 pm

বিনোদন ডেস্ক: পর্দায় রোমান্টিক দৃশ্যে সব তারকাই কমবেশি কাজ করে থাকেন। তবে পর্দায় রোমান্সের দৃশ্যে অভিনয় করতে গিয়ে বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অনেক তারকা। শুধু তাই নয়, সেই সম্পর্ক আবার অনেক সময় বিয়ের দিকেও গড়ায়। এমন ঘটনা হরহামেশাই দেখা যায়।

এবার গুঞ্জন উঠেছে, পর্দার বাইরে বাস্তবেও প্রেম করছেন ছোটপর্দার এ প্রজন্মের জনপ্রিয় জুটি অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান।তাদের সম্পর্ক শুধু শুটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং বাইরেও একসঙ্গে দেখা যাচ্ছে এই জুটিকে। এমনই গুঞ্জন রটেছে মিডিয়া পাড়ায়। এবার বিষয়টি নিয়ে মুখ মুখলেন খায়রুল।

খায়রুল আরও বলেন, বর্তমানে আমরা একসঙ্গে বেশি কাজ করছি। এর কারণ আমাদের সময় মিলে যাচ্ছে কিংবা মিলিয়ে নিচ্ছি। আবার প্রযোজকরা দেখছেন আমাদের একসঙ্গে অভিনীত কাজগুলো দর্শকরা ভীষণ পছন্দ করছেন। তখন অন্যরাও আমাদের একসঙ্গে কাস্টিং করছেন। গল্প পছন্দ হচ্ছে। দুজনই ওকে বলছি। যার ফলে বেশি কাজ হচ্ছে, এর থেকে বেশি কিছু না।

দুজনের ভালো সম্পর্কের বিষয়টি উল্লেখ করে অভিনেতা বলেন, আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে যেটা হয়েছে, দুজনের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। হয়তো আমরা গল্প নিয়ে শুটিংয়ে আড্ডা দিচ্ছি, কথা বলছি, হাসাহাসি করছি, এগুলো দেখে অন্যরা মনে করছেন, আমরা প্রেম করছি।

তবে সবচেয়ে বড় কথা, আমাদের নিয়ে গল্পের প্রকাশভঙ্গি দর্শকদের ভালো লাগছে। জুটি হিসেবে দর্শকরা আমাদের স্বীকৃতি দিয়েছেন। তারা আমাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলেন এটা ভীষণ ভালো লাগে। কিন্তু এটা প্রেম বা রিলেশন এমন কিছু নয়।প্রসঙ্গত, গেল ঈদুল আজহার খায়রুল বাসার অভিনীত পাঁচ নাটকের চারটিতেই তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদিয়া। কাকতালীয়ভাবে সবগুলো নাটকের গল্প প্রেমকে কেন্দ্র করেই। মূলত এ কারণেই দুজনের সম্পর্কের গুঞ্জন ডালপালা মেলেছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন