অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলায় বন্যা পরিস্থিতিতে নিজের মৎস্য খামারের অবস্থা দেখতে গিয়ে নৌকা ডুবে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার (৮ আগস্ট) উরকিরচর ইউনিয়নের ইউপি সদস্য কাউসারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় হালদা নদীর একটি শাখা খালে নিখোঁজ হন তিনি।রাউজানের উরকিরচর ইউনিয়নের সমাজসেবক এসএম ইউসুফের বড় ছেলে শাহেদ হোসেন বাবু (৩৫)। তিনি চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা।
ইউপি সদস্য কাউসারুল আলম জানান, রাউজানে বন্যা দেখা দেওয়ায় নিজের মৎস্য খামার দেখতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়ি এসেছিল শাহেদ। পরে সোমবার সন্ধ্যা ৭টায় খামার দেখে একটি নৌকা যোগে শাহেদসহ পাঁচজন তীরে ফিরে আসছিল। এ সময় একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। কিন্তু চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাহেদ স্রোতের টানে ভেসে যান। ইতোমধ্যে তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 1:40 pm