সাবেক এমপি পুত্রের বিএনপিতে যোগদান, আলোচনার ঝড়!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 24 September, 2025 । 9:09 pm

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জনরোষের ভয়ে ওই দিনই গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। হামলা মামলার ভয়ে অনেক দিন দিন আত্মগোপনে থেকে এবার বিএনপিতে যোগদান দিয়ে সামনে আসছেন তারা। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। এটা রাজনৈতিক আর্দশিক পথ পরিবর্তন? না হামলা-মামলা থেকে বাঁচার কৌশল প্রশ্ন থেকেই যায়।

তবে দেশের সবচেয়ে আলোচিত বিষয় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তে এবং সাবেক এমপি ড. জয়া সেন গুপ্তার একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত বিএনপিতে যোগদান করেছেন। এ নিয়ে এলাকায় চলছে চরম আলোচনা-সমালোচনার ঝড়। বিষয়টি এখনো গোপন রাখলেও বিএনপি নেতাদের মুখে এটি আলোচনার খোরাক।

সাতবার নির্বাচন করায় প্রয়াত পার্লামেন্টারিয়ান-রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ভোটের রাজনীতিতে ‘সুরঞ্জিতের আসন’ হিসেবে পরিচিত। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি তিনি মারা গেলে, তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তা ওই বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৮ সালের নির্বাচনেও জয়া সেন দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এখন যারা সাধারণ কর্মী রয়েছেন তাদের একটাই প্রশ্ন তাহলে রাজনৈতিক আর্দশ কী। যার পরিবারের হাত দরে হাজার হাজার নেতা-কর্মী আওয়ামী লীগ করেছেন তাদের এখন কি হবে এমন প্রশ্ন থেকেই যায়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন