সন্তানের আরও এক নাম জানালেন পরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 4:32 pm

বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তাদের সেই ভালোবাসার ঘর আলো করে আসে পুত্রসন্তান। বাবার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয়েছিল রাজ্যর। দুদিন পরে তার এক বছর পূর্ণ হবে। এর মধ্যেই রাজ-পরীর দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ না হলেও, আলাদা থাকছেন।

এদিকে জানা গেল, ছেলের নাম থেকে ‘রাজ্য’ অংশটুকু বাদ দিয়েছেন পরী। গত কয়েক দিন ধরেই ছেলেকে পদ্ম নামে ডাকছেন। ধারণা করা হচ্ছিল, হয়তো মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করেন তিনি। তবে সোমবার (৭ আগস্ট) ইঙ্গিত পাওয়া গেল, ছেলের নাম বদলেছেন তিনি।

তবে এবার পরী জানালেন, আরও একটি নাম রয়েছে তার ছেলের। যে নাম তার নানা রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানান তিনি। সন্তানের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, আমার নানার দেওয়া তার আরও একটা সুন্দর নাম আছে— পুন্য।

প্রসঙ্গত, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। চলতি বছরের ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ।

সন্তানের আরও এক নাম জানালেন পরী

এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। ওই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়। যেটাকে বিচ্ছেদ বলেই মনে করছেন তাদের অনুসারীরা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন