জনতা ব্যাংকের নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 9 August, 2023 । 4:44 pm

অনলাইন ডেস্ক : জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন ১৯৯৪-এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ৮ আগস্ট থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘জনতা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) -এর ৩৭(২)(সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ৮ আগস্ট থেকে তফসিলভুক্ত ‘জনতা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন