রামেক হাসপাতালে ডেঙ্গুতে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 9 August, 2023 । 6:50 pm

অনলাইন ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (৯ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফ এম এ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আইয়ুব আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি কৃষক ছিলেন।জানা গেছে, হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।গত ৮ জুলাই রামেকে চলতি বছরের প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

এফ এম এ শামীম আহমেদ জানান, গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইয়ুবকে ভর্তি করা হয়।এ সময় শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৭ আগস্ট) তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন