অনলাইন ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাইয়ের দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (১০ আগস্ট) কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত এক সপ্তাহের বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙ্গামাটি সদর উপজেলার বড়াদমসহ আশপাশের এলাকার প্রায় দেড় শতাধিক পরিবারের বসতঘর তলিয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন জীবতলী জোন ত্রাণ সহায়তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
এদিকে দুর্গত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল পিএসসি। এ সময় ১০ আরই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. তাওহীদ আমিন, পিএসসি, ১০ আরই ব্যাটালিয়নের কোম্পানি উপ-অধিনায়ক মো. এনামুল সাকিবসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 4:35 pm