আগারগাঁও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 5:46 pm

অনলাইন ডেস্ক : রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল ধরতে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান শুরু করেন।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মো. ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট করতে আসা মানুষের হয়রানি দূর করতে এ অভিযান চালানো হচ্ছে।

কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। যাচাই-বাছাই করা হচ্ছে।পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে সময় প্রায় তিন ঘণ্টা অভিযান চালানো হয়েছিল।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন