বিনোদন ডেস্ক : সিঙ্গাপুরের জনপ্রিয় পর্যটন আকর্ষণ মারিনা বে স্যান্ডস। একটি মিউজিক্যাল ইভেন্টে যোগ দিতে সেখানে গিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। শুধু তা-ই নয়, এই সফরে স্ট্রিট সিঙ্গার হিসেবেও আবির্ভূত হলেন তিনি।
এ সময় ওখানকার স্থানীয় এক গিটারিস্টের সঙ্গে গাইলেন শাওন। তার কণ্ঠে উঠে এলো দ্য কারপেন্টার্সের বিখ্যাত গান ‘টপ অব দ্য ওয়াল’। সত্তরের দশকের এই গানটি জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের পছন্দের গান ছিল। গানটি গাওয়ার আগে তাই প্রয়াত স্বামী হুমায়ূন আহমেদকেই স্মরণ করলেন শাওন।
গত বুধবার (৯ আগস্ট) নিজের সোশ্যালে অ্যাকাউন্টে গানটি শেয়ার করেছেন শাওন। এরপর নেটিজেনরা তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন। ১০ ঘণ্টায় ১০ লাখেরও বেশি মানুষ গানটি শুনেছেন। আর সেই পোস্টে মন্তব্য এসেছে এক হাজারের বেশি। শাওনের এই সফরে স্ট্রিট সিঙ্গার হিসেবে নতুনভাবে আবির্ভূত হলেন তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 6:08 pm