অনলাইন ডেস্ক : পুলিশের উপস্থিতি দেখে রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে আকবর (২২) নামে এক ছিনতাইকারী লাফিয়ে পড়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালের দিকে এ ঘটনা ঘটে।বর্তমানে আকবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি রয়েছেন।বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন।
তিনি জানান, বুধবার মৌচাক মালিবাগ ফ্লাইওভারে এক ব্যক্তিকে কুপিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ আজ আকবরকে ধরতে গেলে ফ্লাইওভারে সুড়ঙ্গের ভেতরে তিনি লুকিয়ে থাকেন। একপর্যায়ে তিনি পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে আহত হন।
আওলাদ হোসেন জানান, এই ছিনতাই ঘটনায় আকবরসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মামলার এহজহারভুক্ত আসামি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 7:26 pm