ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 7:31 pm

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সাদিকুর রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাদিকুর রহমান একই গ্রামের আতিকুর রহমানের ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রি ছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বোয়ালমারি এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে সাদিকুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন