অনলাইন ডেস্ক : রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর তরুন পুত্র ফরাজ করিম চৌধুরী রাউজানসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান তৎপরতা শুরু করেছেন।
গত ৯ আগস্ট তিনি নিজ উপজেলা রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করেন পানিবন্দি গ্রামে নৌকা নিয়ে।গত ১০ আগস্ট বৃস্পতিবার তিনি বিশাল ত্রান ভাণ্ডার নিয়ে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের বন্য দুর্গত কয়েকটি এলাকায়।
ফারাজ করিমের স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব বলেছেন তারা ৯ আগস্ট বুধবার সারাদিনব্যাপী রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েকটি ইউনিয়নের পানিবন্দী পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ত্রান সামগ্রীবাহী নৌকা থেকে নেমে পানিতে হেঁটে ত্রান দিয়েছেন ফারাজ করিম চৌধুরীর সাথে স্বেচ্ছাসেবী দল ।
প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে চার হাজার পরিবারে দেয়া হয়েছে ত্রান সামগ্রী। এছাড়া ৫ হাজার মানুষের মাঝে বিলি করা হয়েছে রান্না করা খিচুড়ি।তিনি জানান আজ ১০ আগস্ট বৃহস্পতিবার কয়েকটি ত্রানবাহী গাড়ির বহর নিয়ে ফারাজের নেতৃত্বে তারা দক্ষিণ চট্টগ্রামে যাচ্ছেন। রাতেই স্বোচ্ছাসেবীরা নির্ঘুম রাত জেগে ত্রানের প্যাকেট প্রস্তুত করে রেখেছেন দক্ষিণ চট্টগ্রামে বানবাসী মানুষের জন্য।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 11 August, 2023 । 4:03 pm