গাজায় স্থল অভিযান শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 29 October, 2023 । 5:37 pm

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল ও হামাসের যুদ্ধের ২২ দিন পর শনিবার (২৯ অক্টোবর) তারা এই স্থল অভিযান শুরু করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, স্থল অভিযান যুদ্ধের দ্বিতীয় পর্যায়। আমাদের লক্ষ্য হামাসের শাসন ও সামরিক সক্ষমতা ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা। মাটির ওপরে ও নিচে শত্রুদের বিনাশ করা হবে।

এ সময় গাজায় ইসরায়েলি স্থল অভিযান ‘দীর্ঘ ও কঠিন’ হবে বলেও ইসরায়েলি সেনাদের সতর্ক করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলের হামলায় ১১০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় তিন হাজার শিশু। গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন