আজ বিকেলে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 30 October, 2023 । 11:52 am

অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে ১৪ দল।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার ১৪ দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াত অপশক্তির প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন