বিনোদন ডেস্ক : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় বেশ কিছু যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এর মধ্যে হামলার শিকার একটি বাসের চালক জানান, ভেস্ট পরা এক যুবক তার বাসে আগুন দিয়েছে। কিন্তু কে সেই যুবক, তার পরিচয় জানা যায়নি।
তবে রোববার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন, ভেস্ট পরা ওই যুবকের পরিচয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাঠিসোঁটা হাতে কয়েকজনের ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, ডিবির ড্রেস পরে বাসে আগুন দেওয়া ওই যুবক হলেন রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব।

মাহির দাবি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন-ই বাসে আগুন দিয়েছেন। কীভাবে নিশ্চিত হলেন তিনি, এ বিষয়ে একাধিকবার মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 30 October, 2023 । 12:57 pm