জাগো সংবাদ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আসল রূপ হলো নৃশংসতা। তারা পুলিশ-সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো জেলে, বাকি নেতারা পালিয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তাদের অবরোধ কর্মসূচির নেতৃত্বে দিবে কে?
সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। অন্যান্য দেশে যেভাবে হয়, সেভাবেই হবে। কে আসলো, কে আসলো না সেটি বিবেচ্য নয়। বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল করা, অংশ নেয়া উদ্দেশ্য নয়। নিলে সহিংসতা করতো না।
আওয়ামী লীগের সাধারণ বলেন, বিএনপির এক দফা ভুয়া, এদের আন্দোলনও ভুয়া। কেউ কেউ নাম ধরেই বলেছে বিএনপি নামক দল আমরা করবো না। আন্দোলনের জন্য বিএনপি যেসব নেতাকর্মীদের টাকা দিয়ে ঢাকায় এনেছে, তারাই এখন বাড়ি ফিরতে ফিরতে বলছে তারেক রহমান ভুয়া, আন্দোলনও ভুয়া।
অবরোধের নামে জাতীয় সম্পদে বিএনপি আঘাত হানতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 30 October, 2023 । 4:03 pm