মেহেরপুরে নিখোঁজের ৪ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 30 October, 2023 । 5:22 pm

জাগো সংবাদ ডেস্ক : মেহেরপুরে নিখোঁজের চার দিন পর বিজন (২৬) নামের এক ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশবাগানে গর্তের মধ্যে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিজন মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় বিজন। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও রাত থেকেই তার হদিস মিলছিল না। পরিবারের লোকজন তার কোনো সন্ধান পাচ্ছিল না। সন্ধান চেয়ে ২৭ অক্টোবর তার চাচা ইউনুস আলী মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন