তিন পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 31 October, 2023 । 11:48 am

জাগো সংবাদ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিএনপির তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন