জাগো সংবাদ ডেস্ক : বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার রাজধানী কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাস ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাসটি ৩০-৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে আসছিল। এটি মুন্সিখোলা আসার পর ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটি ভাঙচুর করে ও পরে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ছুটে যান ওয়ারী বিভাগের ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনির হোসেনসহ তাদের সদস্যরা। তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
টিআই মুনীর আহম্মদ যুগান্তরকে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 31 October, 2023 । 1:15 pm