সিলেটে কনস্টেবলের গুলিতে ওসি আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 31 October, 2023 । 5:59 pm

জাগো সংবাদ ডেস্ক : সিলেটে একজন কনস্টেবরের মিস ফায়ারে আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা। দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত এ গুলি বের হলে তিনি আহত হন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম) তিনি বলেন, এটা বড় কিছু নয়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন