বাড়িতে বানিয়ে নিন বিশেষ রসপুলি খুব ভালো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 24 February, 2024 । 3:10 pm

লাইফস্টাইল ডেস্ক : হাড় কাঁপানো শীতের শেষে চলে আসলো এবার বিদায়ের পালা। বসন্তের দিনেও পিঠা খেতে মন্দ লাগে না। এ ছাড়াও বানিয়ে নিতে পারেন এই সোজা পিঠা। বাড়ির সকলেই খাবে খুব ভালোবেসে।

প্রথমে একটা নারকেল কুরিয়ে নিতে হবে। ২৫০ গ্রাম সুজি শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। তবে লাল করে ভাজবেন না। এবার নারকেলের মধ্যে পাটালি গুড় দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নারকেল গুড় মিশে গেলে তার মধ্যে সুজি দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে তা কড়াইতে দিয়ে পাক করে নিতে হবে। গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবেন।

দুধ আঁচ দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধের মধ্যে ২ চামচ মিল্ক মেড দিন। দুধ ভালো করে গরম হয়ে এক ফুট হলেই পুলি ছেড়ে দিন। এবার তা ভালো করে ফুটে উঠলেই বুঝবেন যে পুলি সেদ্ধ হয়েছে। এবার পাটালি গুড় নিজের স্বাদমতো দিয়ে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন