পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার পথে মরিয়ম নওয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 26 February, 2024 । 5:03 pm

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার পথে অনেকটা এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর জেষ্ঠ্য সহ-সভাপতি মরিয়ম নওয়াজ।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার বেলা ১১টায় পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হয়েছে এবং এতে পাঞ্জাবের নবনির্বাচিত স্পিকার মালিক আহমেদ খান সভাপতিত্ব করছেন।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে পিএমএল-এন এবং আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করতে চলেছে পাঞ্জাব অ্যাসেম্বলি। যেখানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। নির্বাচিত হলে তিনিই হবেন পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন