আলোচনায় বসছে বিসিবি, বিষয় হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 27 February, 2024 । 12:37 pm

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগেই বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন টাইগার হেড কোচ। এই সময় বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করেন তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই হাথুরুর বক্তব্যের তদন্ত করতে মিটিংয়ে বসছে বিসিবি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে আসেন বিসিবি বস এবং ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে পাপন বলেন, যদি সে এটা বলে থাকে, তাহলে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না।

‘আমি যখন প্রথম ম্যাচটি দেখতে আসি, তখন আমাকে প্রথমে কয়েকটি গণমাধ্যমের রিপোর্ট দেখানো হয়। তার আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না। কারণ, কালকে সারাদিন আমি ব্যস্ত ছিলাম এবং শবেবরাত ছিল তাই দেখার সুযোগ হয়নি। আমি রিপোর্টগুলো দেখার পর আসল রিপোর্ট বা রেকর্ড চেয়েছিলাম, ওটা হাতে পেয়েছি।

তিনি বলেন, মূল রিপোর্টটা বাসায় গিয়ে দেখবো। দেখবো যে কোন প্রশ্নের জবাবে কি বলেছে। তবে যদি এমন কিছু বলে থাকে, যা আমাদের দেশের মান ছোট হয়। তাহলে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই রিপোর্ট না দেখে মন্তব্য করাটা ঠিক হবে না।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন