জাগো সংবাদ ডেস্ক : অসৎ ব্যবসায়ীর পক্ষে এফবিসিসিআই কথা বলবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহবুবুল আলম।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে এফবিসিসিআই বোর্ডরুমে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, আমরা চাই না রমজানে পুলিশ দিয়ে বাজার মনিটরিং করানো হোক। এটার জন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনিটরিং করলেই হয়। তবে, আপনারা এটা না করলে সরকারিভাবে হয়রানির শিকার হতে হবে। এটা আমরা চাই না।
এফবিসিসিআই সভাপতি বলেন, রমজান ইবাদতের মাস। আপনারা সারা বছরের মতো রমজানেও ব্যবসা করেন। তবে রমজান মাসে ‘ন্যায্য লাভ’ করেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে সতর্ক আছেন। তাই সবাইকে সাবধান হতে হবে।
তিনি বলেন, রমজানে সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে। সাপ্লাই চেইনে ঘাটতি হলে আর্টিফিসিয়াল ক্রাইসিস তৈরি হবে। ব্যবসায়ীরা লাভ-লস দুটাই করে। তবে লাভটা যেন ন্যায্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 28 February, 2024 । 3:31 pm