গোয়েন্দা প্রতিবেদন দাখিল করে পুরস্কার পেলেন পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 29 February, 2024 । 6:59 pm

জাগো সংবাদ ডেস্ক : বিশ্লেষণী গোয়েন্দা প্রতিবেদনের জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম- সেবা) পদক পেয়েছেন পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (ওপেন সোর্স ইন্টেলিজেন্স) অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনিসুর রহমান।

এ ছাড়া বিদেশে সরকারবিরোধী গোষ্ঠীর অপপ্রচার, ধর্মীয় অস্থিরতা, রোহিঙ্গা ইস্যু, অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক চোরাচালান, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক উসকানি, দ্রব্যমূল্যবৃদ্ধি, ব্যাংকিং ও আর্থিক খাতে অনিয়ম, ডলার সংকট, পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, পুলিশসংক্রান্ত অপপ্রচারসহ বিভিন্ন বিষয়ে বিশেষ গোয়েন্দা প্রতিবেদন দাখিল করেন তিনি- যার সবগুলোই সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে।

আনিসুর রহমান ২০০৫ সালের ২ জুলাই সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২২ সালের ২৯ জুন তিনি স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ হিসেবে স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন।

আনিছুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ব্যাপক অসন্তোষ সৃষ্টি করতে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও ভিত্তিহীন অডিও, ভিডিও প্রচারে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর কার্যক্রম নিয়মিত মনিটরিং করে প্রোফাইল প্রস্তুতসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন