পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে যেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্প্যানিশ নারী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 3 March, 2024 । 11:24 am

আন্তর্জাতিক ডেস্ক : স্বামীর সঙ্গে বাইকে করে পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে যেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক স্প্যানিশ নারী।

গতকাল শনিবার (২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দুমকার পুলিশ সুপার পিতাম্বর সিং খায়েরওয়ার বলেন, বাইকার ওই দম্পতি পশ্চিমবঙ্গ থেকে আসার পর ঝাড়খণ্ডের অঞ্চল দিয়ে নেপালের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় দুমকার কুঞ্জি গ্রামে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করে তারা কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানেই ঘটনাটি ঘটে। রাতে টহল পুলিশ ওই দম্পতিকে সড়কের ওপর থেকে আহত অবস্থায় উদ্ধার করে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ওই স্প্যানিশ নারী স্বামীর সঙ্গে বাইকে করে এশিয়া ভ্রমণে বের হয়েছিলেন। পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিনি। সাত ধর্ষকের মধ্যে শনিবার তিন জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১ মার্চ) বাইকে করে দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন ওই ভুক্তভোগী দম্পতি। পথে হান্সদিহা এলাকায় তাঁবুতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। আর সেখানেই ঘটে এ ঘটনা। এ সময় ওই স্প্যানিশ দম্পতিকে নির্যাতনও করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন