জাগো সংবাদ ডেস্ক : এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি আলু ও পেঁয়াজের দাম। সেই সঙ্গে কমেছে ভারত থেকে আমদানিকৃত জিরার দামও। বর্তমানে দেশি আলু কেজি প্রতি ১০ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ভারতীয় জিরা কেজি প্রতি ৫০ টাকা কমে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি বাজারের আলু, রসুন বিক্রেতা মনিরুল ইসলাম মনির বলেন, দেশের মোকামে আলু এবং রসুনের সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। বর্তমানে আলু ২৫ থেকে ৩০ টাকা দরে প্রকারভেদে বিক্রি হচ্ছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কম
হিলি বাজারের পেঁয়াজ বিক্রিতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে যার খবরে মোকামগুলোতে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে একদিনের ব্যবধানে কেজি প্রতি ৫ টাকা কমে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম আরও অনেকটাই কমে যাবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 4 March, 2024 । 8:31 pm