আখাউড়ায় মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো অবিস্ফোরিত মর্টারশেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 4 March, 2024 । 8:48 pm

জাগো সংবাদ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খোঁড়ার সময় মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের হাসেম মিয়ার বাড়ি থেকে ওই মর্টারশেলটি উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ওসি নূরে আলম জানান, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ওই সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসের বোমা বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হাসেম মিয়ার বাড়িতে মাটিকাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটির নিচ থেকে বড় আকারের একটি মর্টারশেল বেরিয়ে আসে। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সেটিকে নিজেদের হেফাজতে নেয়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন