হৃতিক ও কোহলি ছাড়াও যাদের এফোর্ড করতে পারেনি আম্বানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 6 March, 2024 । 12:22 pm

অনলাইন ডেস্ক : আম্বানি পরিবারের তিন দিনব্যাপী জামনগরের প্রি ওয়েডিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সারা দুনিয়ার প্রভাবশালী সব মানুষেরা। বিল গেটস থেকে মার্ক জুকারবার্গ, শাহরুখ থেকে সালমান, ধোনি থেকে শচীন, অরিজিৎ থেকে হলিউডের রিহানা, কে ছিল না গুজরাটে! তবে সবাইকে অবাক করে বলিউডের কিছু তারকাকে দেখা গেল না এখানে! আম্বানিদের সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো তাদের, প্রশ্ন নেট-নাগরিকদের মনে।

চলুন দেখে নেওয়া যাক কারা এলেন না অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ে। আর এই অনুপস্থিতির কারণটাই বা কী!

আসেননি হৃতিক রোশন। তবে মনে করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই দেখা মেলেনি তার। অনুষ্ঠানের একদিন আগেই ক্র্যাচ নিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলেন। আর সেখানে জানিয়েছিলেন, পেশীতে চোট পেয়েছেন তিনি।

তবে করণ জোহরের অনুপস্থিতির কারণ অজানা। গত বছর রাঝিকা-অনন্তের এনগেজমেন্টে দেখা গিয়েছিল তাকে। সেখানে প্রি ওয়েডিংয়ে কেন তিনি নেই, আপাতত সেই খবরেরই খোঁজ লাগাচ্ছে অতি উৎসাহীরা।

আসেননি প্রিয়াঙ্কা চোপড়াও। ২০২৩ সালে নিক জোনাসকে নিয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে উড়ে এসেছিলেন আমেরিকা থেকে। তবে এবার দেশে ফেরেননি। যদিও গিয়েছিলেন অভিনেত্রীর মা মধু চোপড়া।

স্বাভাবিকভাবেই অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে ছিলেন না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। গত ফেব্রুয়ারিতে লন্ডনে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। দম্পতি এখনও ইংল্যান্ডে আছেন বলেই জানা যাচ্ছে। অনুষ্কার শারীরিক সমস্যার কারণে, বিদেশে সন্তান প্রসব করেছেন বলে জানা গেছে। এমনকি, আপাতত ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট নিজেও। এই বিশেষ সময়টা তিনি ছেলে অকায়, মেয়ে ভামিকা ও বউ অনুষ্কাকেই দিতে চান।

এছাড়াও এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কোন তারকাকে উপস্থিত হতে দেখা যায়নি। মেটার জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে অনেক ব্যবহারকারীই পোস্ট করে ক্ষোভ জানিয়ে লিখেছেন বাংলাদেশের বড় তারকারা এই অনুষ্ঠানে নেই।

এছাড়াও বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই মজা করে লিখেছেন আম্বানি সবাইকে এফোর্ড করতে পারলেও অনেক তারকাকেই এফোর্ড করতে পারেন নি।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন