৩৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 13 March, 2024 । 7:13 pm

জাগো সংবাদ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৪ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, পুলিশ চেকপোষ্টে থামানোর সংকেত দিলে সিএনজি চালক সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

আজ বুধবার (১৩ মার্চ) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। এর আগে একই দিনে সকাল ৭টার দিকে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কুমারপাড়া এলাকার বাইপাস পাকা সড়কের ওপর থেকে ৩৪ কেজি গাঁজাসহ মাদক বহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এ সময় পুলিশের সংকেত পেয়ে সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায় চালক ও মাদক ব্যবসায়ীরা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন