উত্তরের নদ-নদী দখল-দূষণে মরছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 14 March, 2024 । 3:06 pm

জাগো সংবাদ ডেস্ক : ওপার থেকে পানি না আসায় শুকিয়ে প্রাণহীন হয়ে পড়ছে উত্তরের নদ-নদীগুলো। দখল-দূষণে মরে গেছে সব। নদী ভরাট করে চাষ হচ্ছে কৃষি ফসল। নানা অনিয়মের মাঝেও বেশ ঘটা করে পালন হলো জাতীয় নদীকৃত্য দিবস।

বিশেষজ্ঞরা বলছেন, নদী বাঁচাতে দরকার নতুন কাঠামো। আর নদী খনন প্রকল্প বাস্তবায়ন হলে আবারো এর যৌবন ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের।

তিস্তা, ধরলা, ব্রক্ষ্মপুত্র, যমুনা আর করতোয়াসহ উত্তরের বড় বড় নদী যখন মরেছে তখন অন্য নদ-নদীও যেন কঙ্কালসার।

উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিসহ জীবন জীবিকায় আষ্টে-পৃষ্ঠে মিশে আছে নদী। এ অঞ্চলে এখনও টিকে আছে দু’শোরও বেশি নদী। কিন্তু মানুষের আগ্রাসন আর অযত্নে কালের সাক্ষী এসব নদী এখন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

বিদ্যমান প্রশাসনিক কাঠামো ভেঙে নতুন কাঠামো তৈরি করে নদী বাঁচানোর দাবি বিশেষজ্ঞদের। আর সংশ্লিষ্টরা বলছেন খনন প্রকল্প সম্পন্নসহ নিয়মিত পরিচর্যা করা হলে আবারো স্বাভাবিক হতে পারে নদীগুলো।

নদী সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান সচেতন মহলের।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন