বারিধারায় পাঁচতলা ভবনে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 17 March, 2024 । 11:01 am

জাগো সংবাদ ডেস্ক : রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি পাঁচতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মার্চ) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ডিপ্লোমেটিক জোনে ৫ তলা একটি ভবনের পঞ্চম তলায় আগুনের ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন