২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত বেড়ে ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 18 March, 2024 । 3:15 pm

জাগো সংবাদ ডেস্ক : পিরোজপুরের পাড়েরহাট সড়কে ২ মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হলেন।

সোমবার (১৮ মার্চ) সকালে শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাণ্ডারিয়ার মাটিভাঙ্গা মোনতাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাসুম বিল্লাহ (৫৮) ও ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক আকনের ছেলে হাসিব আকন (২২) ও ও শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের নুরুল ইসলাম (৬০)।

দুর্ঘটনায় গুরুতর আহত নুরুল ইসলাম ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে নুরুল ইসলামের মৃত্যু হয়। অপর দুজন ঘটনাস্থলে নিহত হন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার স্বাগত হালদার।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন