স্পোর্টস ডেস্ক : আগামী ২৩ জুলাই ইংল্যান্ডে শুরু হবে দ্য হানড্রেড টুর্নামেন্ট। ব্রিটিশ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়।
দল পাননি পাকিস্তানের এই সময়ের তারকা ব্যাটসম্যান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারও। তবে পাকিস্তান থেকে দল পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
শাহিন শাহ আফ্রিদি খেলবেন ওয়েলশ ফায়ারের হয়ে, বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলবেন নাসিম শাহ। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজ খেলেবেন ম্যানচেস্টার অরিজিনালের হয়ে।
বুধবার রাতে লন্ডনে হয়ে যাওয়া নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি সাকিব আল হাসান-তামিম ইকবালদের দলে নিতে। এবারের ১০০ বলের টুর্নামেন্টে খেলার জন্য নারীদের মধ্যে একমাত্র জাহানারা আলমসহ ১৬ জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 21 March, 2024 । 4:16 pm