টিসিবির পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত হবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 22 March, 2024 । 2:12 pm

জাগো সংবাদ ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিসিবির পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত করা হবে। এছাড়াও টিসিবির স্থায়ী দোকান করে দেওয়া হবে যাতে করে কার্ডধারীদের পণ্য কিনতে সারাদিন ব্যয় না হয়।

শুক্রবার (২২ মার্চ) টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মিলনায়তনে নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ এবং ডিলার, বাজার সমিতি ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, টিসিবির ডিলারবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন