১৫৪ বাসের নামে মামলা, জব্দ ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 22 March, 2024 । 3:17 pm

জাগো সংবাদ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী দ্রুতগতির যানের লেনে বাস থামিয়ে যাত্রী নামানোর ঘটনায় ১০ দিনে ১৫৪টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) হাইওয়ে পুলিশ শিমরাইল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনাকালে ৫০টি বাসের নামে মামলা হয়েছে।

এদিকে দুপুরে মহাসড়কের শিমরাইল অংশ পরিদর্শনে আসেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, র‍্যাব-১১ সিইও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ তানভীর মাহমুদ পাশা, সদরের ইউএনও দেদারুল ইসলামসহ কর্মকর্তারা।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন